বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সুদমুক্ত অর্থনীতি সম্ভব নয়: বুলবুল

ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সুদমুক্ত অর্থনীতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, সুদ ও ঘুস সমাজে ভয়াবহ ব্যাধিতে রূপ নিয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সঙ্গেই সুদ জড়িয়ে থাকায় কোনোভাবেই সুদমুক্ত অর্থনীতি চালু করা যায়নি। সুদ ব্যবস্থায় ধনী আরও ধনী হয়, অপরদিকে গরিব মানুষ শোষিত হয়ে আরও গরিব হয়।

 

শুক্রবার (২ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারিয়া-ওয়ারী জোনের রুকন প্রার্থী ও অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলবুল বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য দূর হবে। সমাজ সুদ নামক ব্যাধি থেকে মুক্তি পাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি সমান হবে। মানুষের তৈরি মতবাদে বিগত ৫৪ বছর রাষ্ট্র পরিচালিত হওয়ায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি। শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বীন কায়েম করতে হবে। কোনো ব্যক্তির পূর্ণাঙ্গরূপে ঈমানের দাবি করা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। রাষ্ট্রীয় ব্যবস্থপনায় যখন সুদ জড়িত, তখন মানুষ চাইলেই সুদমুক্ত হতে পারে না।

 

মো. নূরুল ইসলাম বুলবুল উপস্থিত রুকন প্রার্থী ও অগ্রসর কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামীর কাছে নয়, শপথ আল্লাহর কাছে, আল্লাহর সাথে। শপথবদ্ধ হতে হবে ঈমানের পূর্ণ দাবি পূরণের জন্য। তিনি নৈতিকতা, আদর্শ, সততার সঙ্গে জীবন গড়তে জামায়াতে ইসলামীর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025