বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম :
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

শাপলা গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের মানবপ্রাচীর কর্মসূচি

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে সংঘটিত বর্বরোচিত গণহত্যার বিচারের দাবিতে সোমবার (৫ মে) সারাদেশের সব বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রশিবির দেশবাসী ও মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চায়, যাতে ২০১৩ সালের ৫ মে রাতে সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রশিবির মনে করে, এই হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় নিষ্ঠুরতার এক জঘন্য দৃষ্টান্ত, যা এখনও বিচারহীনতার গ্লানিময় নজির হয়ে আছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, শহীদদের স্মরণ এবং জাতিকে সচেতন করতেই এই মানবপ্রাচীর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ।

৫ মে স্থানীয় শাখা অনুযায়ী নির্ধারিত সময়ে সব বিভাগীয় শহরে এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025