রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম বজ্রপাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু বাড়লো এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১৫৯৮ টাকা গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি: হামিদুর রহমান আযাদ ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে: শামসুজ্জামান দুদু জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত

যে করিডোর দেশের উপকারে আসবে না, তা জনগণ চায় না: মির্জা আব্বাস

রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে করিডোর দেশের উপকারে আসবে না, তা জনগণ চায় না।

 

তিনি বলেন, শেখ হাসিনার আমলে অনেক চুক্তি হয়েছে, যা জনগণ জানতে পারেনি। মানবিক করিডোর দিতে গিয়ে দেশের ক্ষতি হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। পৃথিবীর অনেক দেশই এমন চুক্তি করে ধ্বংসের মুখোমুখি হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছি কি না, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সঠিক পথে চলতে হবে। রাজনীতির বাইরে কিছু করলে তা প্রতিরোধ করা হবে।তিনি বলেন, আমরা কারও রাজত্বে বসবাস করি না। দেশের জনগণের কথার বাইরে কিছু হবে না। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কিছু করতে গেলে তা প্রতিরোধ করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা জানি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা জনগণের পক্ষেই আছি। জনগণের সমর্থন নিয়ে আমাদের আন্দোলন এগিয়ে যাবে। জনগণ আমাদের সঙ্গে থাকবে, আর জনগণের প্রতি আমাদের বিশ্বাস অটুট।

এ সময় মির্জা আব্বাস বিএনপির পক্ষে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025