শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

আদানি সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় : জ্বালানি উপদেষ্টা

ভারতীয় কোম্পানি আদানি সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় বলে জানালেন বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

আজ শনিবার মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে জ্বালানিবিষয়ক এক সেমিনারে এ কথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমার প্রতিদিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সবসময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়।

জ্বালানিখাতে সরকারি ভর্তুকি নিয়ে হতাশা ব্যক্ত করে ফাওজুল কবির খান বলেন, ‘৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার? বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে। কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারব বলতে পারছি না। ’

গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানিখাতে লুটপাটকারীদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা।

তিনি বলেন, ‌‘গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা লুটপাট চালিয়েছে, তাদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার।

একই দাবি তুলে জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম বলেন, ‘এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আগে এখাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025