শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
রংপুরে তিন দিনে ৩ বাস ও একটি গাড়িতে আগুন, টহল জোরদার সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে : ডা:শফিকুর রহমান প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪ বৈরী আবহাওয়া • সেন্টমার্টিনে আটকা পড়ে বিপাকে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী নতুন ভৌগোলিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ইরানের চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় ‘আকভান’: ৩ দিন বৃষ্টির আভাস অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির শফিকুর রহমান

রংপুরে তিন দিনে ৩ বাস ও একটি গাড়িতে আগুন, টহল জোরদার

রংপুরে গ্যারেজের সামনে পড়ে থাকা একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে নগরীর পর্যটন মোটেল এলাকায় পিয়াস মটরসের সামনে এ ঘটনা ঘটে।

গত তিন দিনে রংপুর নগরীতে তিনটি বাস ও একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্যারেজের সামনে একটি পরিত্যক্ত মিটসুবিসি গাড়ি (ঠ-১১০০০৯) পড়ে ছিল। শুক্রবার ভোরের দিকে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গাড়িটি পুড়ে যায়।

ওসি ওয়াদুদ আলম বলেন, নাশকতা এড়াতে পর্যটন মোটেল, বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে। যাতে দুর্বৃত্তরা আর কোনো পরিবহনে আগুন দিতে না পারে, সে লক্ষ্যে পুলিশ মাঠে কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে বুধবার ভোরে নগরীর পর্যটন মোটেলের বিপরীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই দিন বেলা আড়াইটার দিকে বাস টার্মিনালের পাশের মৎস্য আড়ত এলাকায় অগ্নিসংযোগে পুড়ে যায় হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025