বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে সরকার দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এই নির্দেশ দেন।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মঞ্চে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, এতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।

গত ৯ নভেম্বর দ্বাদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। এই অধিবেশন শুরুর আগেই সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ফলে এটি অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025