বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোড এলাকায় বাসের নিচে চাপা পড়ে ফসিয়ার রহমান হাসান মোল্লা (৪২) নামের এক পরিবহন শ্রমিক নিহেত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফসিয়ার রহমানের ছেলে মোহাম্মদ অনিক বলেন, আমার বাবা পিপিবি পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বাসটি ঘাটার চর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করে। দুপুরে বাবা ওই বাসটি থামার জন্য বাসের সামনে গিয়ে সিগন্যাল দেন। পরে ওই বাসের চালক নিয়ন্ত্রণ করতে না পারলে বাসটি বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার বাবা মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।