বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নুরমোহাম্মদ (৩৯) নামের এক বিকাশ ও রকেট ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।

নুরমোহাম্মদ দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে। তিনি ভূরুঙ্গামারী দেওয়ানের খামার সাহা তেলের পাম্প এলাকায় নয়ন টেলিকম স্টোরে বিকাশ ও রকেটের ব্যবসা করেন।

নুরমোহাম্মদের বড় ভাই নুরন্নবী জানান, ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরতে দেরি করছিলেন নুরমোহাম্মদ। তিনি বাড়িতে পৌঁছাতে দেরি করায় তাদের মা খোঁজ নিতে গেটের বাইরে বের হন। এ সময় তিনি নুরমোহাম্মদকে রক্তাক্ত ও জখম অবস্থায় রাস্তায় পড়ে গোঙাতে দেখেন।

নুরন্নবী আরও জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নুরমোহাম্মদের মাথা ও হাঁটুতে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তার কাছে থাকা সারাদিনে জমা হওয়া বিদ্যুৎ বিলের টাকা, বিকাশ ও নগদের টাকা এবং ব্যবসায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

থানায় অভিযোগ করা হয়েছে কি না, জানতে চাইলে নুরন্নবী বলেন, রাতে হাসপাতালে যাওয়ার সময় তারা থানায় গিয়েছিলেন। পুলিশ ছবি তুলে তাদের আগে চিকিৎসা করানোর পরামর্শ দেয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত নুরমোহাম্মদের জ্ঞান ফেরেনি বলে জানান তার বড় ভাই।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025