সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সম্প্রতি মাদকবিরোধী অভিযানকাণ্ডে সমালোচনার মুখে পড়েন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় তিনি বলেন, সেদিন চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন, মাদক নির্মূলে কাজ করে যাবেন। সেদিনের অভিযানে তার উপস্থিতির কথা সত্য বললেও তিনি বলেন, বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে।
শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তার সহযোগীরা। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন তিনি। পরে তীব্র সমালোচনা শুরু হলে তার পক্ষে দেওয়া বিবৃতিতে ওই ঘটনার ব্যাখ্যা দেন তিনি।