বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ

৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৩টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল প্রথমবারের মতো সংসদ অধিবেশন ডাকলেন।

আজ বুধবার, (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগের দিন সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে ১১ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ২৭ আগস্ট শুরু হওয়া ওই অধিবেশন চলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত, এ সময়ে নয়টি বৈঠক হয়।

তৃতীয় অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দেয়া অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সে অধিবেশনে ছয়টি বিল উত্থাপন ও ছয়টি বিল পাস হয়। এ ছাড়া ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

চলতি বছরের ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন শুরু হয়। ১৫ জুলাই শেষ হওয়া অধিবেশন চলে ২৬ কার্যদিবস। এতে ১০টি সরকারি বিল পাস হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ। ৩০ এপ্রিল শেষ হওয়া ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস হয়। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদের অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের প্রথম বৈঠকের সময় ও স্থানও নির্ধারণ করেন তিনি।

সংবিধানে নির্ধারিত বিশেষ সময় ছাড়া সাধারণভাবে সংসদের এক অধিবেশন শেষ হওয়া এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। সে হিসেবে তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ঠিক ৬০ দিন পর আগামী ৯ নভেম্বর চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025