বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক

মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা থানা উত্তর মানিকনগর এলাকার একটি বাসা থেকে আরিয়ান ফারদিন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালের দিকে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ মৃধা জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাত সোয়া ১২টার দিকে মুগদার উত্তর মানিকনগরের একটি বাসা থেকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা তার আত্মীয়দের মুখে জানতে পারি গতকাল বিকেল থেকে বাসার দরজা বন্ধ পেয়ে তারা বারবার ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারদিনকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। গতকাল বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

প্রাথমিক অনুসন্ধানে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পারিবারিক কলহ কিংবা প্রেমঘটিত কোনো বিষয় ছিল কি না সে বিষয়ে পরিবার থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করা হয়েছে এবং তা থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

নিহত আরিয়ান ফারদিন মুগদার ৪৩/২/৯ নম্বর বাসার দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম রফিকুল ইসলাম খোকন।

ফারদিন উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করেছিলেন ও খুব শিগগির তার বিদেশে যাওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025