শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ময়মনসিংহে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু দরজা লাগিয়ে ঘরে আগুন দিলেন জামাতা, শাশুড়িসহ দগ্ধ স্ত্রী-সন্তান পড়া না পারায় পিটিয়ে মাদরাসাছাত্রের পা ভেঙে দিলেন শিক্ষক আইফোনই হলো কাল, ১০ মাসের সন্তানকে দেখতে বাড়ি ফেরা হলো না হাফিজুরের আপনারা বলে দেন, বিএনপির এমপি-মন্ত্রীর সুপারিশ ছাড়া চাকরি হবে না:সাদিক কায়েম সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট না, দেশবাসী দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায়: বিরোধীদলীয় নেতা এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা ঢাকায় বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ জন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আপনারা বলে দেন, বিএনপির এমপি-মন্ত্রীর সুপারিশ ছাড়া চাকরি হবে না:সাদিক কায়েম

সংবিধানের ২৯ নম্বর ধারা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করছে বর্তমান প্রশাসন। ‘আপনারা বলে দেন, সংবিধানের ২৯ নম্বর ধারায় ছাত্রদল-যুবদল-বিএনপির এমপি-মন্ত্রীদের সুপারিশ ছাড়া আর কারও চাকরি হবে না’- এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ডাকসুর উদ্যোগে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

পিএসসিতে দলীয়করণ ও ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে সরকারি চাকরির নিয়োগে ‘ভেরিফিকেশন’র নামে মেধাবী শিক্ষার্থীদের বাদ দেওয়া ও দলীয়করণের সমালোচনা করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, বর্তমান প্রশাসন সংবিধানের ২৯ নম্বর ধারা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করছে। আপনারা বলে দেন, সংবিধানের ২৯ নম্বর ধারায় ছাত্রদল-যুবদল-বিএনপির এমপি-মন্ত্রীদের সুপারিশ ছাড়া আর কারও চাকরি হবে না।

তিনি আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের পায়ের নিচে আর মাটি নেই বলেই এমন অস্বাভাবিক আচরণ করছেন তারা।

পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকটসহ সারাদেশে নজিরবিহীন লোডশেডিংয়ের জন্য সরকারের সীমাহীন ব্যর্থতা ও অযোগ্যতাকে দায়ী করেন তিনি। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, শিক্ষার্থীদের চাকরির অধিকার সুরক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করেও প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

ডাকসুর সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, বর্তমান সরকারের সময়ে বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণের মাধ্যমে বিরোধী মত দমনের চেষ্টা চালানো হচ্ছে। পরীক্ষায় ও বিভাগে প্রথম স্থান অর্জন করা সত্ত্বেও কেবল রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে অনেক যোগ্য প্রার্থীকে গেজেটভুক্ত না করা এক ধরনের প্রশাসনিক বৈষম্য।

চাকরির ক্ষেত্রে দলীয় পরিচয় বা অন্য কিছুকে প্রাধান্য না দিয়ে কেবল মেধাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে তিনি বলেন, মেধার ওপর দলবাজি চাপানোর পরিণতি ভয়াবহ হতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, আপনি হয়তো ক্ষমতার মোহে এসে বিগত সময় ভুলে গিয়েছেন। ফ্যাসিস্ট আমলে নির্যাতনের কারণে আপনি যখন দেশে ফিরতে পারেননি, জুলাইয়ে তরুণ ছাত্রসমাজ আপনাকে দেশে ফেরার ব্যবস্থা করেছে। এ জুলাইয়ের ছাত্রসমাজকে আপনি বঞ্চিত করতে পারেন না।

গেজেটে বাদ পড়া এক ভুক্তভোগী বলেন, ভিন্নমতের রাজনীতির সঙ্গে আমার বাবা জড়িত ছিলেন, কিন্তু আমি জড়িত নই। তারেক রহমান ভিন্নধর্মী মতাদর্শকে শ্রদ্ধা করেন। আমাদের দাবি, ১২ তারিখের মধ্যেই আমাদের পুনর্বিবেচনা করা হোক।

এর আগে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল কলা ভবন প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025