মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

রাশিয়ার উত্তর ককেশাসে ভয়াবহ তুষারধস, নিহত ১১

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে ৩৩ পর্বতারোহীর একটি দলের ওপর ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। দুর্গম পাহাড়ি এলাকায় নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় জরুরি পরিষেবার বরাতে জানা গেছে, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে আকস্মিকভাবে তুষারধস নেমে আসে। মুহূর্তেই তুষারের নিচে চাপা পড়ে পর্বতারোহীদের দলটি।

জরুরি পরিষেবা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে ৫০ জনেরও বেশি জরুরি কর্মী অভিযান চালাচ্ছেন। তবে দুর্গম ভূখণ্ড এবং যেকোনো সময় নতুন করে তুষারধসের ঝুঁকি থাকায় উদ্ধারকাজে বড় ধরনের বাধার সৃষ্টি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025