সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
রাঙ্গাবালীতে ট্রলারে বজ্রপাতে প্রাণ গেল দুই জেলের ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪১ হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সংসদ অধিবেশন চলাকালে বিরোধীদলের ওয়াকআউট রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার ৬ দফা দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে এক দফার আন্দোলনে যাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: শফিকুর রহমান কুমিল্লার পথসভা শেষে চট্টগ্রামের পথে ১১ দলীয় জোটের লংমার্চ জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন

জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

বর্তমান বিএনপি সরকারকে দেশের জনগণ আর ছাড় দেবে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, পথে পথে জনগণের যে সমর্থন আমরা পেয়েছি, তাতে স্পষ্ট যে, জনগণ বর্তমান সরকারকে আর ছাড় দেবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রামের এক নেতা বলেছেন, তাদের (বিএনপিকে) নাকি ছাড় দেওয়া হবে না। কিন্তু পথে পথে জনগণ যে সমর্থন দিয়েছে এবং জনগণও এই সরকারকে ছাড় দেবে না।

জুলাই সনদ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে জুলাই সনদ অর্জন করেছি, নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সংগ্রাম থামবে না।

তিনি বলেন, দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না। নতুন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025