রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

৬ দফা দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে এক দফার আন্দোলনে যাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১-দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে এক দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

সরকারের উদ্দেশে তিনি বলেছেন, সংস্কার বাস্তবায়ন ও খুনিদের গ্রেফতার করে বিচারের দায়িত্ব তারেক রহমানের কাছে দেওয়া হয়েছে। আমরা কড়ায়-গণ্ডায় ছয় দফা দাবি বুঝে নেবো। যদি এটির জবাবদিহি করতে ব্যর্থ হন, তাহলে এক দফা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, চট্টগ্রামবাসী যার কাছে জবাব চায়, তার কাছ থেকে জবাব নিয়ে ছাড়ে। প্রয়োজন হলে এক দফার জন্য তারা প্রস্তুত হবেন।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025