বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

গাজায় যুদ্ধবিরতির মধ্যে ভয়াবহ হামলায় রাশিয়ার উদ্বেগ

গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। জানুয়ারিতে যুদ্ধবিরতির পর অবরুদ্ধ এলাকাটিতে হামলা চালিয়ে নতুন করে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পরিস্থিতির অবনতি আরও উত্তেজনারই অংশ। এটি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাজুড়ে ইসরায়েলের হামলায় অন্তত ৩২৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে এই হামলা থেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। নতুন করে গাজার কিছু এলাকা খালি করারও নির্দেশনা জারি করেছে দখলদার বাহিনী।

যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৫৭৭ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১২ হাজার ৪১ জন আহত হয়েছেন।

হামলায় অনেক শিশু প্রাণ হারিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে পদক্ষেপ নেবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় ১ হাজার ১৩৯ জন নিহত হয়। এছাড়া দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025