বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনের সড়কে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এই রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে।তিনি বলেন, আমরা স্পিকারকে বলেছি, দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা এবং বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের দেওয়া রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করুন

তিনি আরও বলেন, স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

মানববন্ধন কর্মসূচিতে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি, এলডিপি, লেবার পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে আয়োজিত ওই মানববন্ধনে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধারা অংশ নেন।

এর আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়াসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলীয় ঐক্যের নেতারা জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025