বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

নওগাঁয় বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহত আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে ধান কাটতে যান। কাজ করার সময়ে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025