মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

জবাবদিহিতা ও ন্যায্যতা ছাড়া স্থায়ী নিরাপত্তা সম্ভব নয়: স্পিকার

জবাবদিহিতা ও ন্যায্যতা নিশ্চিত না করে কেবল ক্ষমতার জোরে স্থায়ী নিরাপত্তা বা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (২০ মে) দুপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, মানুষ যখন নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখতে পারবে, তখনই জাতীয় শক্তি ও দায়িত্ববোধ একসঙ্গে এগিয়ে যাবে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা শুধু সরকার বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং নাগরিক, শিক্ষাবিদ, গবেষক ও পুরো সমাজের সম্মিলিত মূল্যবোধের মাধ্যমেই এটি গড়ে ওঠে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র কেবল অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দাঁড়িয়ে থাকে না। সচেতন নাগরিক, দায়িত্বশীল নেতৃত্ব এবং জনগণের আস্থাই একটি দেশের প্রকৃত ভিত্তি তৈরি করে।

ভবিষ্যৎ প্রজন্মকে আরও প্রতিযোগিতাপূর্ণ ও অনিশ্চিত বিশ্বের মুখোমুখি হতে হবে উল্লেখ করে স্পিকার বলেন, এই অনিশ্চয়তাকে ভয় না পেয়ে তরুণদের মধ্যে প্রস্তুতি, শৃঙ্খলা ও দেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025