রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নাইজেরিয়ায় স্কুল থেকে বহু শিক্ষার্থীকে অপহরণ গাজা সিটিতে ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার গণভোটের রায় বাস্তবায়ন না হলে স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে : জামায়াত আমির সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন কিনা: নাহিদ ইসলাম গণরায় নিয়ে টালবাহানা করলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে: এটিএম মাসুম ফারাক্কা বাঁধ পুরো অঞ্চলের ওপর বিরূপ প্রভাব ফেলেছে: রিজভী অস্ত্রোপচারের জন্য হাসপাতালে বাবা-মা, তিস্তায় ডুবলো দুই ভাই কুমিল্লা নামে বিভাগ হবে: প্রধানমন্ত্রী

নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নেত্রকোণা থেকে নিখোঁজের পাঁচ দিন পর কিশোরগঞ্জে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর আরিক মিয়া (১২) নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।

শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনেরা জানায়, গত ১১ মে রাত ১টার দিকে আরিক মিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন নেত্রকোণার খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

স্বজনেরা আরও জানায়, শনিবার পার্শ্ববর্তী কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরে কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিকের বলে শনাক্ত করা হয়। পরে ইটনা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সময় মরদেহের গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। এছাড়াও নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় স্বজনেরা।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেব মিয়া জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ইটনার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চর এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025