রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নাইজেরিয়ায় স্কুল থেকে বহু শিক্ষার্থীকে অপহরণ গাজা সিটিতে ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার গণভোটের রায় বাস্তবায়ন না হলে স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে : জামায়াত আমির সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন কিনা: নাহিদ ইসলাম গণরায় নিয়ে টালবাহানা করলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে: এটিএম মাসুম ফারাক্কা বাঁধ পুরো অঞ্চলের ওপর বিরূপ প্রভাব ফেলেছে: রিজভী অস্ত্রোপচারের জন্য হাসপাতালে বাবা-মা, তিস্তায় ডুবলো দুই ভাই কুমিল্লা নামে বিভাগ হবে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসমত ফকির (৪০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার নরিনা ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভেতরে একটি আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসমত ফকির একই এলাকার নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার ভোরে ওই স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভেতরে একটি আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই কৃষকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025