সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে জুলাই আন্দোলনের চেতনা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নিহতের বোন মাসুমা হাদি।

তিনি বলেন, দীর্ঘ সময় পার হলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় পরিবার হতাশা ও ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছে।

সোমবার (১১ মে) দুপুরে ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন মাসুমা হাদি।

মানববন্ধনে মাসুমা হাদি বলেন, ‌‘আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু এখনো আমরা বিচার পাইনি। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে জুলাই আন্দোলনের মূল চেতনা ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হবে।’

তিনি আরও বলেন, এটি শুধু একটি হত্যার বিচার নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্ন। আমরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো।

মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এসময় বক্তব্য রাখেন ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার এবং ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাতসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025