সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

দেবহাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামে রোববার গভীর রাতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ওই পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে গেছে ও গবাদি পশু মারা গেছে।

রোববার (৩ মে) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে ছুটে যান দেবহাটা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামের প্যারালাইসিস আক্রান্ত মুনছুর সরদারের ফাঁকা বিলের মধ্যে বসত বাড়িতে রোববার গভীর রাতে আগুন লেগে যায়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা দ্রুত বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে বসতঘরে আগুন লাগলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার মধ্যে বসত ঘরটির অর্ধেক পুড়ে যায়। এছাড়া গোয়াল ঘরে কয়েকটি ছাগলের মধ্যে আগুনে ১টি গর্ভবতী ছাগল পুড়ে মারা যায়।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক।

এসময় তাদের সঙ্গে ছিলেন পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির সোহরাব হোসেন ও ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং পরে প্রয়োজন মতো যথাসম্ভব সহযোগিতা প্রদান করবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025