সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাভলু হোসেন (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ সময় ভ্যানে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে কাঁঠালী ইউনিয়নের বসুনিয়া পুলের পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক লাভলু হোসেন কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

আহত শিক্ষকের নাম আখতারুজ্জামান। তিনি উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাই ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) সকালে ভ্যানে করে স্কুলে যাওয়ার পথে কাঁঠালী ইউনিয়নের বসুনিয়া পুলের পাড় নামক স্থানে হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যান চালক লাভলু হোসেনের মৃত্যু হয় এবং ভ্যানে থাকা যাত্রী আখতারুজ্জমানের বুকের ডান পাশের কিছু অংশ পুড়ে গিয়ে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়দের সহযোগিতায় আখতারুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তার জ্ঞান ফেরে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025