বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং একটি বেসরকারি হাসপাতালে দুই জন শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস ও একটি বেসরকারি হাসপাতালের ম্যানেজার এ তথ্য জানান।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে মোট ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন শিশু। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে মোট ভর্তি হয়েছেন ৪২৯ জন রোগী।
এদিন বেসরকারি হাসপাতাল রয়েলে দুই শিশু মারা গেছে। তবে যেসব শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি জটিলতার শিকার হচ্ছে। হাসপাতালে উপসর্গ নিয়ে আসা শিশুদের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে শিশুদের চিকিৎসায় ১৮টি আইসিইউ, তিনটি ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ডে সংক্রমণের মাত্রা নির্ণয় করে চিকিৎসা দেওয়া হচ্ছে।