রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদির বিমান ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত ইরানের প্রেসিডেন্টকে ব্রিফ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নেত্রকোনায় মজুত ৫৫০০ লিটার ডিজেল জব্দ, দোকানির জরিমানা সরকারি দল নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম চিত্রায় গোসলে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১ বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চিত্রায় গোসলে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১

নড়াইলের কালিয়ায় চিত্রা নদীতে গোসলে নেমে এক শিশু মারা গেছে। এখনো নিখোঁজ রয়েছে একজন। শনিবার (২৮ মার্চ) দুপুরে চিত্রা নদীর উপজেলার মহিষখোলা অংশে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮)। অপরদিকে মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৮) নিখোঁজ রয়েছে। তারা দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, দুপুরে দুই শিশু বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হলেও অপর শিশু আরিয়ার কোনো সন্ধানে পাওয়া যায়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025