শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বাগেরহাটে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন।

নিহত আমির হামজা (২৩) ওই গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিক ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।

হামজার বাবা আমিন মুন্সি বলেন, বিকাল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে হামজা সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা ছয় যুবক বাড়িতে প্রবেশ করে পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়। তখন হামজা দৌড়ে পালাবার চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যায়। সেখানে তারা আমার ছেলের মাথায় গুলি করে পালিয়ে যায়। কেন কী কারণে তারা ছেলেকে গুলি করে হত্যা করল, তা কিছুই জানি না।”

হামজা পড়ালেখার পাশাপাশি খুলনায় বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন বলে জানান আমিন মুন্সি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025