মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার্থীদের পাশে আছি, সংস্কার এখন সময়ের দাবি: পাটওয়ারী এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ — স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের ডাক ৩ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন পাস মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়: রুমিন ফারহানা

বাংলাদেশে তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধ মন্ত্রী

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী বারবারই বলেছেন বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। না অকটেনের, না ডিজেলের, না পেট্রলের, না ভোজ্যতেলের সংকট রয়েছে। এখানে বিভিন্ন সময়েই কিছু অসাধু ব্যবসায়ী তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে লাভবান হওয়ার চেষ্টা করেন।’

সোমবার (২৩ মার্চ) দুপুরে সখীপুর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ আমাদের সরকারের আমলে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের আমরা প্রশ্রয় দেব না। যাদের গাড়ি আছে, যাদের পেট্রোল, ডিজেল, অকটেন বা ভোজ্যতেলের দরকার তাদের শঙ্কিত হওয়ার কারণ নেই।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আযম খান আরও বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিষয়ে আমাদের সরকার আগে থেকেই সিরিয়াস। আমরা সরকারে যাওয়ার আগেই এ ব্যাপারে কথা বলেছি। ভারতে গ্রেপ্তার হওয়া ওসমান হাদির আসামিদের বিষয়ে সরকার যথাযথ উদ্যোগ নেবে। সব হত্যাকাণ্ডের যাতে সঠিক বিচার হয়, আমাদের সরকার সে ব্যবস্থা করবে।’

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025