মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যু, বুধবার দেশে রাষ্ট্রীয় শোক ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ এইচএসসি পরীক্ষার্থীদের পাশে আছি, সংস্কার এখন সময়ের দাবি: পাটওয়ারী এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ — স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের ডাক ৩ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

মেহেরপুরে গাংনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানীতে পরে আবিব ও আসিফ নামের ৩ বছর বয়সী দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার মাইলমারী ধলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবিব মাইলমারী ধলা গ্রামের আব্বাস আলীর ছেলে ও প্রতিবেশী আকাশ আলীর ছেলে আসিফ।

নিহত দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে কোন এক সময় পানীতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পানীতে ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করেন।

নিহত আবিবের পিতা আব্বাস আলী জানান, দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে আমার ছেলে আবিব ও প্রতিবেশী আকাশের ছেলে আসিফ কে পরিবারের লোকজন পানীতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা পানী থেকে উদ্ধার করে দুই শিশু কে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করেন। তিনি আরো বলেন, সকাল থেকে আবিব ও আসিফ বাড়ির পাশের পুকুরের উপর খেলা করছিলো। কোন এক সময় তারা দুইজন অসাবধানতা বসত পানীতে পরে ডুবে যায়। পরে ভেসে উঠলে পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে। এঘটনায় পুরো গ্রাম জুড়ে শোক নেমে এসেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা: ফারুক হোসেন জানান, আমাদের কাছে দুপুর ১ টার দিকে পানীতে ডুবে যাওয়া দুই শিশু কে উদ্ধার করে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গাংনী উপজেলার মাইলমারি ধলা গ্রামে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ নিহত দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025