সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার

নির্বাচনে বিজয়ী দলের (বিএনপির) কিছু কর্মীর সহিংস আচরণে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি। বিজয়ী দলের কিছু কর্মীর সহিংস আচরণে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সোমবার (২ মার্চ) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে জাতীয় ঐক্য প্রয়োজন। সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় ফিলিস্তিনের মুক্তিকামীদের ওপর হামলা এবং ইরানের উচ্চপর্যায়ের ব্যক্তিদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। শহীদদের জন্য দোয়া কামনা করে বলেন, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে এসব আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, অধ্যাপক আহসানুল্লাহ ভূইয়া, অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, মহানগর আমির নজরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025