শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের লিকেজ থেকে এক সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। এতে কোনো হতাহত না হলেও আগুনের তীব্রতায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দেয়।

সোমবার (২ মার্চ) রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় কে-লিগো সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার প্রোডাকশন ম্যানেজার বাবুল আহমেদ জানান, আগুনে বয়লারের অধিকাংশ স্থান পুড়ে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, কারখানার বয়লারের তিতাস গ্যাস সংযোগের লিকেজ থেকে আগুন লাগে। আগুন অনেকটা উপরে উঠে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা আতংক ছড়িয়ে পড়েছিল। পরে জাতীয় জরুরি নম্বর ৯৯৯- এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে এর আগে বয়লারের অধিকাংশ স্থান পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025