বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফজল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াপুর গ্রামের মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে মাসুক মিয়া ও ফজল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। তবে শনিবার দুপুরে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। এতে ফজল মিয়া নামে একজন নিহত হন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেছেন, মসজিদের হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফজল মিয়া নিহত হয়েছেন। তবে বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025