সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

জুলাই সনদ আইনি মর্যাদা পেলেই শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে: জামায়াত নেতা নজরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে প্রায় দুই হাজার শহীদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। জুলাই শহীদদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন জুলাই সনদ আইনি মর্যাদা পাবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম, ফয়সল আহমদ শান্ত, ফারুক হোসেন, হৃদয় তড়ুয়া, ফরহাদ, তানভীর, সায়মন এবং ইঞ্জিনিয়ার ওমর বিন নূরুল আবসারসহ সারা দেশের প্রায় দুই হাজার শহীদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। জুলাই শহীদদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন জুলাই সনদ আইনি মর্যাদা পাবে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।

তিনি অভিযোগ করেন, সরকারদলীয় সংসদ সদস্যরা ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ না নিয়ে দেশকে জটিলতার দিকে ঠেলে দিয়েছেন। এতে জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন এবং অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী।

এছাড়া, শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবসারের মা রুবি আক্তার, শহীদ ওমর ফারুকের স্ত্রী শিমা আক্তার এবং জুলাই যোদ্ধা হুজ্জাতুল ইসলাম সাঈদ, আবরার হাসান রিয়াদ, দেলোয়ার হোসেন, আরমান শাহরিয়ার, আমান উল্লাহ, তানিম মির্জা, মাহবুবুল আলম, সিয়াম এলাহী ও আবু সাঈদসহ অনেকে বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025