সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত

সম্প্রতি অফিস খুলে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছু নয়।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষত, শাসক দলের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ তাদের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে। আমি সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতায়’ গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’

তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় অফিস খুলে জয়বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে আবারো অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।’’

জামায়াতের এই সহকারী সেক্রেটারি বলেন, ‘‘আমরা সরকারের নিকট দেশবাসীর সামনে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করার জন্য জোর দাবি জানাচ্ছি। দেশের শান্তি, আইনশৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছু নয়।’’

সবশেষে তিনি বলেন, ‘‘দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সর্বস্তরের জনগণকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক, সজাগ ও সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025