মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৯ নতুন পিএসও মুশফিকুরের র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু মামলা হয়েছে। কিছু মানুষ সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককেই আসামি করেছেন। যাদের সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। অনেক বড় বড় ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে। অনেক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সেটা পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নিরীহ কেউ যেন ভোগান্তিতে না পড়েন তা দেখা হবে। এক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে এই কাজ করা।’

এ বিষয়ে পুলিশ যাচাই-বাছাই করে এরপর প্রতিবেদন দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অস্ত্রের লাইসেন্স যাচাই
সভার সিদ্ধান্ত তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে। যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কি না, কাদের দেওয়া হয়েছে, তারা পাওয়ার যোগ্য ছিলেন কি না- তা দেখা হবে।

মন্ত্রী বলেন, যাচাই-বাছাইয়ের সময়ে যারা লাইসেন্স পাওয়ার যোগ্য ছিলেন, তাদের বহাল থাকবে আর যাদের রাজনৈতিক এবং অপরাধের উদ্দেশ্যে লাইসেন্স দেওয়া হয়েছে, সেসব বাতিল করা হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের কাজে বাধা
পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের কাজে অনেক সময় রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়। সেটি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশের কাজেও স্বচ্ছতা থাকতে হবে। মানুষের হয়রানি হয়, এমন কোনো কাজ করা যাবে না। পুলিশ এমন কোনো কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025