শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি -ফের জামায়াতে ইসলামীর সেক্রেটারি পরওয়ার, চার নায়েবে আমির ফজিলতের মাস রমজান :আবদুল্লাহ নোমান গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে

মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আটজন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী পদমর্যাদার পাঁচ জন উপদেষ্টার মধ্যে তিন জনকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ।

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন ও রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রী পদমর্যাদার ৩ জন উপদেষ্টাকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়; মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সরকার গঠন করে বিএনপি। ৫০ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ওইদিনই মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় দশজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির ও ডা. জাহেদুর রহমানকে এখনো দপ্তর দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025