শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটি সামনে রেখে দেওয়া এক বাণীতে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান উল্লেখ করেন, মাতৃভাষা শুধু আবেগের বিষয় নয়, এটি জাতির পরিচয়, সংস্কৃতি ও সৃজনশীলতার ভিত্তি। বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, গবেষণা ও প্রযুক্তিতে ভাষার বিস্তার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ভাষা আন্দোলনের চেতনা আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025