শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি -ফের জামায়াতে ইসলামীর সেক্রেটারি পরওয়ার, চার নায়েবে আমির ফজিলতের মাস রমজান :আবদুল্লাহ নোমান গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পোড়া মোটরসাইকেল ও দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে নাসিমা নামের এক নারী স্বামীকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পথে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামের মাদারহাট ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের পথরোধ করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিতে থাকে। এসময় তাদের আর্তচিৎকার শুনে এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারীরা পালানোর সময় তাদের দুই সদস্য পার্শ্ববর্তী মুজাহিদপুর প্রাইমারি স্কুলের মাঠে জনতার হাতে আটক হয়। বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এ আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ ও একটি পোড়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সহকারী পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশের টহল অভিযান আরো জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025