বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সাধারণত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার, কিন্তু চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোট হয়নি। এছাড়া দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা থাকায় আজ মোট ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের সদস্যরা শপথ গ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025