বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

‘ভোটের অনুপাতে উচ্চকক্ষ ১০০ আসন নির্ধারিত করার রায় দিয়েছে জনগণ’

ভোটের অনুপাতে উচ্চকক্ষের ১০০ আসন নির্ধারণের পক্ষে জনগণ রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, যেহেতু ‘হ্যাঁ’ বিপুল ভোটে জয়ী হয়েছে, সেহেতু নোট অব ডিসেন্টের কোনও মূল্য নেই। কেউ যদি এমন উদ্যোগ নেয়, তাহলে তা জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল হবে। তিনি এ ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, হামলা ও সহিংসতা চলমান থাকলে রাজপথে নামতে হবে। রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জোটের মুখপাত্র জানান, দেশের স্বার্থে ১১ দলীয় জোট সংসদের ভেতরে ও বাইরে যৌথভাবে কাজ করে যাবে। দেশের স্বার্থে সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যেসব বিষয়ের সুরাহা হবে না সেসব রাজনৈতিকভাবে লড়বে ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, যেসব আসনে স্বল্প ব্যবধানে পরাজয় হয়েছে, সেগুলোতে পুনর্গণনার দাবি জানানো হলেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি। বরং তড়িঘড়ি করে রাতের মধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে। এসব আসনে ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে রিট করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025