সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
উপর দিকে চেয়ে থুতু দিচ্ছেন, অপেক্ষা করেন তা ঘুরে নিজেদের গায়েই পড়বে:শিশির মনির বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী বাংলা নববর্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াত আমির লুটপাটে আ.লীগ সময় নিয়েছিল, কিন্তু বিএনপি নিচ্ছে না: শিবির সভাপতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ

নির্বাচনে সরকারের কর্মীদের নিরপেক্ষ থাকার আহ্বান জামায়াত আমিরের

প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের কর্মীদের নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, আমরা জনগণের বিজয়ের অপেক্ষায় আছি। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের সকল কর্মকর্তার উচিত হবে নির্বাচনে নিরপেক্ষ থাকা।

জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে যে গণভোট হবে সেখানে ১১ দলীয় ঐক্য হ্যাঁ ভোটের পক্ষে জানিয়ে তিনি আরও বলেন, জাতি অতীত রাজনীতির ভুক্তভোগী। আমরা জাতিকে দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার সম্পন্ন এক মানবিক বাংলাদেশ উপহার দেবো।

নির্বাচন ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পরপর ৪টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সামনের নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বইছে। গণরায় প্রতিষ্ঠা হলে জাতির আনন্দ পূর্ণতা পাবে।

নির্বাচন ঘিরে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক অপপ্রচার হতে পারে। জনগণকে আহ্বান জানাবো ১১ দলের কেন্দ্রীয় বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে নির্দেশনা হিসেবে না নেয়ার আহ্বান জানাচ্ছি। কেউ ভোট ডাকাতি করতে আসলে আমরা জনগণকে আহ্বান জানাবো প্রতিহত করার। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলে সেটি জনগণের সরকার হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025