শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
শত নির্যাতনেও শিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি: শিবির সভাপতি হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জলকামান-টিয়ারগ্যাস নিক্ষেপ নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে বিএনপি, ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান অঙ্গীকার যারা দল সামলাতে পারে না, তারা দেশ কীভাবে চালাবে: জামায়াত আমির বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি হাদি হত্যার তদন্ত দাবিতে যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের ‘মহানন্দা নদী এখন কঙ্কাল, আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলবো’:জামায়াত আমির

নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি) সূত্র।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, বর্তমান সাংবিধানিক বাস্তবতায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানোর দায়িত্ব সিইসিই পালন করবেন।

তিনি বলেন, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন।

সংবিধান অনুযায়ী, সাধারণত আগের সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকলেও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।

সংবিধানের ৭৪(৬) অনুচ্ছেদে বলা হয়েছে, নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের স্পিকার বা ডেপুটি স্পিকার পদে বহাল রয়েছেন বলে গণ্য করা হবে।

সংবিধানের ১৪৮(১) ও ১৪৮(২) অনুচ্ছেদে স্পিকার বা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথ পাঠেরবিধান থাকলেও বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য হচ্ছে ১৪৮(২ক) অনুচ্ছেদ। এতে বলা হয়েছে, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ শপথ পড়াতে না পারলে পরবর্তী তিনদিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন।

এছাড়া সংবিধানের তফসিল-৩ অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই দায়িত্ব পালনে অক্ষম হলে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ানোর

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025