বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

ভোটে জিতলে পরবর্তী নির্বাচনে পিআর পদ্ধতি চালু করবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে দলটি। আসন্ন নির্বাচনে ক্ষমতায় এলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে পিআর (আনুপাতিক) পদ্ধতি প্রবর্তনের কথা জানিয়েছে জামায়াত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর বনানীর হোটেল শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

ইশতেহারের ‘নির্বাচনি ব্যবস্থার সংস্কার’ বিষয়ে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুসংহত ও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধান সংস্কার করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন করা হবে।

এতে আরও বলা হয়, সব স্তরের নির্বাচনি ব্যয় কমাতে উদ্যোগ নেওয়া হবে। সংসদে কমপক্ষে ৯০টি আসন বা ৩ শতাংশ ভোট পাওয়া দলগুলোর প্রতিনিধিদের জেলা ও উপজেলার নির্বাচন অফিসে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তির বিধান করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025