বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

কুমিল্লা-৪ আসন -হাসনাত আবদুল্লাহর পাশে স্কুলজীবনের বন্ধুরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি তহবিলে ১৪ লাখ টাকা দিয়েছেন স্কুলজীবনের বন্ধু ও সহপাঠীরা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ২০১৪ ব্যাচের এক পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার নির্বাচনি তহ‌বিলে ১৪ লাখ টাকার চেক তুলে দেন বন্ধুরা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে ফিরে স্মৃতিগুলো تازা হয়ে উঠেছে। আমাদের উত্থান শুরু হয়েছিল এই স্কুল থেকে, এবং দেশে-বিদেশে সফল হওয়া সবাই এই বিদ্যালয়েরই শিকড়।

স্কুলজীবন শেষ হলেও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। অনেক বন্ধু বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকলেও এ পুনর্মিলনীর মাধ্যমে সবাই আবার একত্রিত হয়েছেন।

অনুষ্ঠানে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিন, সাবেক শিক্ষার্থী সরকার সাকিব, আহমেদ শুভ, মুহতাদির যারিফসহ ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025