বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

জামায়াত নেতা রেজাউল হত্যার বিচারে গড়িমসি জাতি বরদাশত করবে না :ডা. শফিকুর রহমান

শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে, এদেরকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা চাই দ্রুত এদেরকে পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।

বুধবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর বিএনপি সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় ৫০ জনের অধিক জামায়াতে ইসলামীর সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টা ২০ মিনিটে মাওলানা রেজাউল করিম শাহাদতবরণ করেন।’

তিনি আরও লেখেন, ‘এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়।’

ফেসবুক পোস্টে তিনি নিহত মাওলানা রেজাউল করিমের জন্য দোয়া করে বলেন, ‘আল্লাহ তায়ালা তাকে শাহাদতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন। যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025