সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া শিশুটি মারা গেছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় খেলতে গিয়ে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী শিশু মেজবাহ মারা গেছে। ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা উদ্ধার অভিযানের পর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে তাদের একাধিক ইউনিট দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025