শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

জামায়াত আমিরের সমাবেশ, কানায় কানায় পূর্ণ পঞ্চগড় চিনিকল মাঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশ কেন্দ্র করে পঞ্চগড় চিনিকল মাঠ কানায় কানায় পূর্ণ। শুক্রবার ভোরেই প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। সকাল থেকেই ধীরে ধীরে জড়ো হন জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।

বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা।

সমাবেশে জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আগামী ১২ তারিখে যে জাতীয় নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের অগ্রনায়ক ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একত্র হয়েছি। এই নতুন বাংলাদেশে কোনো জালিমের অবস্থান হবে না।

তিনি বলেন, পঞ্চগড়ে ভালো হাসপাতাল নেই। আমাদের নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। আমাদের পঞ্চগড়েও হাসপাতাল হবে ইনশাআল্লাহ। আমাদের পঞ্চগড়ের কৃষকরা সুদমুক্ত ঋণ পাবে।

সমাবেশে আরও বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025