বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ছোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনজিরা আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি ছেলে আনিচের (৪০) সাথে ছোলনায় ভাড়া বাসায় বাস করতেন।

জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী লোকাল ট্রেন ছোলনা নান্নু কাউন্সিলরের (সাবেক) বাড়ির সামনে রেল গেটে পৌঁছলে বয়স্ক মহিলা ট্রেনের নিচে পড়ে যান। রেল লাইনের অপর পাশ থেকে কাপড় নিয়ে ফেরার সময় স্লিপ করে তিনি রেললাইনের উপরে পড়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে তার দেহ থেকে মাথা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ আইনগত বিষয়টি দেখবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025