শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

জরুরি বৈঠকে জামায়াতের নির্বাহী পরিষদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে দলের নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০টি দল ২৫৩টি আসনে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলেও জানানো হয়। তবে গতকাল শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন জামায়াতের অসহযোগিতার অভিযোগ তোলে এবং ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলেও জানায় দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025