সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১টা ৩৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে আরো উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025